শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৭ পিএম, ২০২২-০৫-২৪
আগামী ২৫ জুন (শনিবার) পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে গণভবন গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে, ওবায়দুল কাদের পদ্মাসেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ ও নামকরণ বিষয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যারা বেশি বিরুদ্ধে বলছেন তাদেরকে আগে দেবো (আমন্ত্রণ)।
পদ্মাসেতু উদ্বোধনের তারিখ চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের অনেক প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উদ্বোধনের সুসংবাদ হলো, আগামী ২৫ জুন (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর নামেই পদ্মাসেতুর নামকরণ করতে বলেছেন জানিয়ে কাদের বলেন, আমরা দুটো সামারি নিয়ে এসেছি। একটি সামারিতে তারিখ দিয়ে তিনি (প্রধানমন্ত্রী) সই করেছেন। আরেকটি সামারি তিনি সই করেননি, সেটা হচ্ছে নামকরণ নিয়ে। তিনি বলেছেন পদ্মাসেতু পদ্মা নদীর নামেই হবে।
পদ্মাসেতু উদ্বোধনী আয়োজন বিষয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, উদ্বোধন উপলক্ষে সাজসজ্জা করা হবে। এছাড়া মাওয়া প্রান্তে একটা সুধী সমাবেশ। আর জাজিরা প্রান্তে একটা জনসভা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited